শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
চিকিৎসাধীন এন্ড্রু কিশোরের।

এন্ড্রু কিশোরের চিকিৎসার অর্থ যোগাতে কনসার্ট

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার তিন সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। ক্যান্সারে আক্রান্ত এই শিল্পীর প্রতিটি কেমোথেরাপির মূ্ল্য প্রায় ৯ লাখ টাকা। তাই ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে তার পরিবার।

এন্ড্রু কিশোরের চিকিৎসার ব্যয় সামাল দিতে কনসার্ট করতে যাচ্ছে শো টাইম মিউজিক। আগামী ২০ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে।

সেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন দেশের জনপ্রিয় বেশ কজন শিল্পী। আর এ থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন শো টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম।

চিকিৎসকরা জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হয়েছে। তিনটি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন এন্ড্রু কিশোর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০