বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ব্যক্তি স্বার্থে কেউ কেউ গণমাধ্যমকে ব্যবহার করেন : শাহরিয়ার আলম

আকাশবার্তা ডেস্ক :

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়াার আলম বলেছেন, ব্যক্তি স্বার্থে মালিকদের কেউ কেউ গণমাধ্যমকে ব্যবহার করে থাকেন। আমাকেও অনেকে ইনফ্লয়েন্স করার চেষ্টা করে বলেছে, আপনি রাজনীতি করেন, একটি নিউজ চ্যানেল খোলেন। কিন্তু আমি সেটি করিনি।

তিনি বলেন, আমি শিশুদের মেধা মনন বিকাশের জন্য একটি চ্যানেলের অনুমতি পেয়েছি। সেটাও কোনো রকমের তদবির ছাড়া।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা’র (আরডিজেএডি) অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামাল। সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা সেখানে দৈনিক পত্রিকা চালাচ্ছেন। অনলাইন পোর্টাল খুলে ফেলাতো আরও সহজ বিষয়। আপনারা (সাংবাদিক) গণমাধ্যমের মালিকদের এ বিষয়ের প্রতি খেয়াল রাখবেন, আমি এমনটাই আহ্বান জানাবো। আপনার পেশার মর্যাদা আপনাদেরকেই রক্ষা করতে হবে।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় আমাদের এখানে গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে বলে বিশ্বাস করি। আমরা যদি রেটিং দেখি কোনো পত্রিকার সার্কুলেশন কত, এটি একটি ভয়াবহ বিষয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করে সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১