সোমবার ১৬ই মার্চ, ২০২৬ ইং ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ভাষা সৈনিক কমরেড তোয়াহা’র ৩২তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক :

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম স্থপতি ও ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহা’র ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া। এসময় তিনি বলেন, কমরেড মোহাম্মদ তোয়াহা ছিলেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সকল মেহনতি মানুষের নেতা। মহান স্বাধীনতা যুদ্ধে তিনি গৌরবোজ্জ্বল অবদান রেখেছিলেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

দিলীপ বড়ুয়া আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় দেখতে চাই। তবে দুর্নীতিবাজ ও পুঁজিপতিদের দৌরাত্ম্যে আওয়ামী লীগ সরকার বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্যাসিনোসহ বিভিন্ন অপকর্ম থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

কমলনগর উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে জেলা সাম্যবাদী দল (এলএম) এবং তোয়াহা স্মৃতি সংসদ ও পাঠাগার।

হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক শাহানা বেগম চিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলিটব্যুরো সদস্য কমরেড লুৎফর রহমান, ধীরেন সিংহ ও বাবুল বিশ্বাস, অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা সাম্যবাদী দলের সম্পাদক নুরুল আমিনসহ আরো অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১