মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুরে জামায়াতের ৬ নেতাকর্মী আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির দেলোয়ার হোসেনসহ (৫৫) ৬ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কেরোয়ার ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের সমশেদ উদ্দিন হাজী বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ইসলামী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

আটক অন্যান্যরা হলো, কেরোয়া ইউনিয়ন জামায়াতের কর্মী হারুনুর রশিদ (৩৫), একই ইউনিয়নের মৃত মুনসুর আহম্মদের ছেলে ইব্রাহিম (৫৫), আজিজ উল্যার ছেলে সহিদ উল্যা (২৯), আব্দুল খালেকের ছেলে আলী আহম্মদ (২৫), মৃত আব্দুল হাইয়ের ছেলে মফিজুল ইসলাম (৬০)।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় উপজেলার বিভিন্নস্থান থেকে আসা জামায়াতের নেতাকর্মীরা ওই ঘরে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় জামায়াতের ৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৬টি মোটরসাইকেল, বই ও লিফলেট জব্দ করা হয়।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেন, জামায়াত কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১