বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

কমলনগর-ভোলা রুটে লঞ্চ চলাচল ডিসেম্বরে

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :

উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাথে ভোলা জেলার আরো একটি লঞ্চ সার্ভিস শুরু হতে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কমলনগর উপজেলার মাতব্বরহাট লঞ্চ ঘাট থেকে এ সার্ভিসটি উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ নভেম্বর) মাতব্বরহাট লঞ্চ ঘাটের ইজারাদার আবদুল মজিদ পলোয়ান এ তথ্য নিশ্চিত করেন।

আবদুল মজিদ পলোয়ান জানান, মাতব্বরহাট লঞ্চ ঘাটের সাথে আগামি ডিসেম্বর প্রথম সপ্তাহ থেকে ভোলার দৌলতখান লঞ্চ ঘাট এবং ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি লঞ্চ ঘাটে লঞ্চ চলাচলা শুরু হবে। তবে দৈনিক কতটি লঞ্চ কোন ঘাটে আসা যাওয়া করবে তা উদ্বোধনের পরপরই জানা যাবে বলে জানান তিনি।

জানা যায়, সরেজমিন পরিদর্শন শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গত সেপ্টেম্বর মাসে কমলনগর উপজেলার মাতাব্বরহাট লঞ্চ ঘাটটি অনুমোদন দেয় (স্মারক নং ১৮.৭৩২.০৪৫.০৬.০৭.২০১৩(অপা:)/৭২)। এরপর নতুন ঘাটে পন্টুনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে (বিআইডব্লিউটিএ)। তবে গত ১ অক্টোবর তারিখে ওই ঘাটে সাইনবোর্ড স্থাপন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার সাথে লক্ষ্মীপুরের ব্যাপক নৌ-চলাচলের জন্য কমলনগরের মাতব্বরহাট ঘাটসহ বর্তমানে তিনটি লঞ্চ ঘাট স্থাপিত হলো। অপর লঞ্চ ঘাটগুলো হলো সদর উপজেলার মজুচৌধুরীরহাট, রামগতির চরআলেকজান্ডার ঘাট। অন্যদিকে মতিরহাটের সাথে ভোলার ইলিশা এবং ঢাকায় যাতায়াতের জন্য আরো একটি লঞ্চ ঘাট অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০