আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে রোববার রাত সাড়ে ১২টায় গোপন সূত্রে অভিযান চালিয়ে পৌরশহরের ইব্রাহিম মজুমদারের বসতঘরের সামনে থেকে সাড়ে ৪ কেজি ওজরে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেন। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক মো. জহির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ইব্রাহিম মজুমদারের বাড়ির সামনে মাটি খুঁড়ে ওই কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করেন।