সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বড় দায়িত্ব পাচ্ছেন মাশরাফি!

আকাশবার্তা ডেস্ক :

এখনো ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেননি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে এর মধ্যেই তিনি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে। কাঁধে এসেছে পুরো এলাকার মানুষের দায়িত্ব। তবে এবার আরও বড় দায়িত্ব কাঁধে আসতে যাচ্ছে মাশরাফির।

নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। জানা গেছে, এবার মাশরাফি কমিটির বড় দায়িত্ব পেতে যাচ্ছেন। সম্মেলনের চমক হিসেবেই নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে দলে অন্তর্ভূক্ত করা হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে কোন পদে তাকে দেখা যাবে সেটির জন্য অপেক্ষা করতে হবে ৩ নভেম্বর পর্যন্ত।

গত ২০১৮ সালের নভেম্বরে নড়াইল-২ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে পদার্পণ ঘটে মাশরাফি বিন মর্তুজার। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।

মাশরাফি সংসদ সদস্য নির্বাচিত হলেও এখন পর্যন্ত দলীয় কোনো পদে নেই। এবার থেকে সেটি দেখা যাবে বলেই নেতারা মনে করছেন। তবে এ নিয়ে মাশরাফির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, মাশরাফিকে সাংগঠনিক দায়িত্ব না দিলেও নীতিনির্ধারণী পর্যায়ে থাকবেন। যেহেতু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসবেন তাই স্থানীয় অনেকের ধারণা, মাশরাফিকে জেলা কমিটির বড় যে কোনো পদের দায়িত্বও দিতে পারেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930