বিনোদন ডেস্ক :
অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সম্প্রতি তিনি নতুন একটি নামহীন সম্পর্কে জড়িয়েছেন। এই প্রসঙ্গে নাদিয়া বলেন, কিছু সম্পর্ক এমন, যার কোন নাম হয় না। মূলত সব কিছুর ঊর্ধ্বে সেই সম্পর্ক।
পাঠক অবাক হচ্ছেন? নাদিয়া আসলে কোন ব্যক্তি সম্পর্কে জড়াননি। তিনি ‘নামহীন সম্পর্ক’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। যে নাটকে তিনি জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদের সঙ্গে। নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস।
এদিকে একক নাটকের বাইরে ধারাবাহিকেও ব্যস্ত সময় পার করছেন নাদিয়া। শিগগির প্রচারে আসবে তার অভিনীত ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ শিরোনামের একটি ধারাবাহিক। এছাড়া ‘নামহীন সম্পর্ক’ নাটকটিও শিগগির একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচার করা হবে বলেও জানান পরিচালক।