সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সরকারি বাড়ি পাচ্ছেন ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধা

আকাশবার্তা ডেস্ক :

মুজিববর্ষের উপহার হিসেবে সরকার ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, এ প্রকল্পের জন্য ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হবে প্রায় ১৫ লাখ টাকার মতো।

রোববার (১ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে রাজাকার, আলবদর ও স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রণয়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও গুলিস্তান শপিং কমপ্লেক্স, জামুকার আইন ও বিধিমালা প্রণয়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে।

বৈঠকে সভাপতিত্ব করেন শাজাহান খান এমপি। উপস্তিত ছিলেন, কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজিউদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম ও এবি তাজুল ইসলাম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930