সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক :

এসএ গেমসের টি-টোয়েন্টি ক্রিকেটের নারী ইভেন্টে বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ নারী দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে বোলিং নৈপুণ্যে স্বাগতিক নেপালকে খুব অল্প রানে গুঁড়িয়ে দিয়েছে তারা।

পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫০ রানের অলআউট হয়ে যেতে হয়েছে নেপাল নারীদের। দলটির তিনজন ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। শূন্য রানে আউট হন পাঁচ জন।

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে চার ওভার বোলিং করে দুই মেডেনসহ আট রানে ৪টি উইকেট নিয়েছেন রাবেয়া খান। দুটি উইকেট নিয়েছে জাহানারা আলম। একটি করে উইকেট সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহমিদা খাতুনের।

মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৭ উইকেটে হারিয়ে ইভেন্টে শুভ সূচনা করেছিল বাংলাদেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930