মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে জেলারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে আদালতে মামলা : দুদককে তদন্তের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক  :

লক্ষ্মীপুরে জামিনে মুক্ত হাজতি আসামির কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে জেলা কারাগারের জেলার শরীফুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালককে তদন্তের আদেশ দেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের হাজতি আসামি আলাউদ্দিন। জামিনের কপি লক্ষ্মীপুর কারাগারে পৌঁছালে জেলার শরীফুল ইসলাম আলাউদ্দিনকে পুলিশে তুলে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। পরে আসামি তার স্বজনদের কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা নিয়ে জেলারকে দেওয়ার পর ছাড়া পান বলে মামলায় উল্লেখ করা হয়।

বাদির আইনজীবী এ্যাড. আব্দুর রহিম গাজী জেলা কারাগারের জেলারের বিরুদ্ধে মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১