শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘২ মাস ধরে রাত-দিন একসঙ্গে থাকছি’

বিনোদন ডেস্ক :

পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি তাকে নিয়ে ফাঁস হয়েছে নতুন একটি তথ্য। তাতে জানা গেছে, গত দুই মাস ধরেই প্রেমিক নিয়ে একসঙ্গে থাকছেন ব্রিটনি। তাও গায়িকার বাসায়!

সেই খবরে আরও প্রকাশ পেয়েছে, ব্রিটনি স্পিয়ার্স তার প্রেমিক মডেল সেম আসগারির সঙ্গে লিভ টুগেদার করছেন। এমনকি বিট্রনির বাড়িতেই থাকছেন তিনি। গত বেশ কদিনই ব্রিটনির বাড়ি থেকে বের হতে দেখা যায় সেমকে।

বিষয়টি নজরে পড়েছে সংবাদকর্মিদেরও। আর সে কারণেই সেমের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন তারা।

সেমও উত্তরে বলেন, হ্যা। ব্রিটনি ও আমি রাত-দিন একসঙ্গে থাকছি। গত ২ মাস ধরে সুন্দর সময় কাটাচ্ছি আমরা। এই সময়টা আমার জীবনের অন্যতম সময়। ব্রিটনি ও আমি একে অপরকে আরো ভালো করে বোঝার চেষ্টা করছি।

এদিকে একই প্রশ্ন ব্রিটনির কাছে করা হলে, এড়িয়ে যান গায়িকা। উত্তরে তিনি কেবল একটি কথাই বলেছেন, ‘নো কমেন্ট’।

এদিকে এরইমধ্যে বিদেশী সংবাদমাধ্যমগুলোতে বিশদভাবে প্রকাশিত হচ্ছে ব্রিটনি ও সেমের একসঙ্গে থাকার বিষয়টি।

এর আগেও গানের বাইরে বিভিন্ন সময় নানা কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে পরিণত হয়েছিলেন ব্রিটনি। তারই ধারাবাহিকতায় এবার ফাঁস হলো এই কাহিনী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০