শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মিয়ানমারকে সুরক্ষা দিচ্ছে ৩ দেশ

আকাশবার্তা ডেস্ক :

মিয়ানমারকে সুরক্ষা দেয়ার পেছনে তিন দেশের অবদান বেশি। দীর্ঘ মেয়াদেও রোহিঙ্গাদের ফিরে যাবার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহি পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টিআইবি কার্যালয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান ও সুশাসন বিষয়ক এক গবেষণার বিষয়ে সাংবাদিকদের অবহিত করার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারকে সুরক্ষা দেয়ার পেছনে চীন, ভারত, জাপানের অবদানই বেশি। দীর্ঘ মেয়াদেও রোহিঙ্গাদের ফিরে যাবার কোন সম্ভাবনা নেই। মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে আনার পাশাপাশি জাতিসংঘকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই অপরাধের দায় সংস্থাটি এড়াতে পারেনা।

রোহিঙ্গাদের নিয়ে গবেষণায়, তাদের কারণে সমসাময়িক সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ এবং এই বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থীদের বাংলাদেশে অবস্থানের চলমান ও দীর্ঘমেয়াদী সংকটের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে এ প্রতিবেদনে।

তিনি বলেন, নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রােহিঙ্গা জনগোষ্ঠীর কারণে কক্সবাজারের স্থানীয় জনগােষ্ঠী অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত, নিরাপত্তা ও রাজনৈতিক বিভিন্ন ঝুঁকির মধ্যে রয়েছে।

সামাজিক ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে স্থানীয়রা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, কক্সবাজারের স্থানীয় অধিবাসী মােট জনসংখ্যার ৩৪.৮ শতাংশ, যেখানে রােহিঙ্গা জনগােষ্ঠী ৬৩.২শতাংশ, স্থানীয় অধিবাসীদের মধ্যে মানসিক চাপের ঝুুঁকি তৈরি ইচ্ছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, রােহিঙ্গাদের কারণে কক্সবাজারে সামাজিক অবক্ষয়ের ঝুঁকি বৃদ্ধিসহ মাদক পাচার, নারী পাচার, পাতিতাবৃত্তি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া রােহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ৬০০ জন এইডস আক্রান্ত শনাক্ত করা হয়েছে। তাদের মাধ্যমে স্থানীয়দের মধ্যে এইডস ছড়ানাের আশঙ্কা দেখা দিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১