রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

হঠাৎ শীতের তীব্রতা, ঠাকুরগাঁওয়ে ৩ শিশুর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

ঠাকুরগাঁওয়ে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে। হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে শিশুর রোগী সংখ্যাও।

শনিবার (৭ ডিসেম্বর) থেকে গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তিন শিশু মারা গেছে।

অতিরিক্ত ঠান্ডা এবং ওজনে কম হওয়ায় নবজাতকদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. শাহাজাহান নেওয়াজ শনিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে হাসপাতালটিতে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ার পাশাপাশি বাড়ছে সব বয়সী রোগীর সংখ্যা। এ হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ৭০০ থেকে ৮০০ রোগী। আর ভর্তি থাকছে ৩০০ থেকে ৪০০ রোগী। এ দিকে হাসপাতালটির শয্যা সংখ্যা ১০০।

অন্যদিকে, শিশু ওয়ার্ডের শয্যা মাত্র ১৮টি। গত ২৪ ঘণ্টায় যে তিনজন শিশু মারা গেছে তারা সবাই নবজাতক। একজনের বয়স এক ঘণ্টা, অন্যজনের বয়স বার ঘণ্টা আর অপরজনের বয়স ১৬দিন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, হাসপাতালে শয্যা ও ওষুধের সংকটে ক্ষোভ প্রকাশ করেছেন অন্য রোগীর স্বজনরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১