শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘বাংলা সিনেমাগুলো আমার ভীষণ ভালো লাগে’

বিনোদন ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি খুব বেশি সিনেমা দেখার সুযোগ পাই না। কিন্তু যখন বিদেশে যাই, তখন বিমানে বসে সিনেমা দেখি। বাংলা বইগুলো (সিনেমা) খুঁজে খুঁজে দেখি। সিনেমাগুলো আমার ভীষণ ভালো লাগে। এজন্য চলচ্চিত্রের মানুষদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

বাংলা নাটক নিয়ে তিনি বলেন, অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের নাটক বেশি জীবনঘনিষ্ট। নাটকগুলোতে অনেক কিছুই থাকে। অনেক কিছুই পাওয়া যায়।

রোববার (৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিকাল চারটায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান।

শুরুতেই বিগত দুই বছরে চলচ্চিত্রের চার গুণী ব্যক্তিত্ব এ টি এম শামসুজ্জামান, সুজাতা, প্রবীর মিত্র ও আলমগীরকে আজীবন সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। এরপর একে একে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এমনিতেতো সময় পাই না, ফাইল দেখতে দেখতে কিংবা নথি পড়তে পড়তেই দিন কেটে যায়। তবে মাঝে মাঝে টেলিভিশনে নাটক দেখি। কাউকে বদনাম করতে চাই না, অন্য জায়গার টেলিভিশন নাটকে যেমন শাড়ি-গয়নার কমপিটিশন, কিংবা সংসারের খুনসুঁটিপনা দেখি সে তুলনায় আমাদের নাটকগুলো অসাধারণ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০