মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নির্বাচন সম্পন্ন

আকাশবার্তা ডেস্ক :

উৎসব-মুখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮ ডিসেম্বর রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এতে ৭৩ জন ভোটারের মধ্যে ৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সদস্যদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- গ্রীণ লাইফ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. কামালুর রহিম সমর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মাতৃছায়া হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান তুহিন।

বাকী নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রামগঞ্জ আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মু. নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক নিউ সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান মাসুদ আলম, কোষাধ্যক্ষ সেবা ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক ম্যাক্স কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলিম উল্লাহ পিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রান্তিক জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, প্রচার সম্পাদক হেল্থ কেয়ার মেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক মামুন হোসেন।

উল্লেখ্য- নির্বাচনে ৩ জন সভাপতি প্রার্থী, ১ জন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী, ২ জন সাধারণ সম্পাদক প্রার্থী, ৩ জন সাংগঠনিক সম্পাদক, ৩ জন কোষাধ্যক্ষ, ২ জন দপ্তর সম্পাদক, ১ জন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ৩ জন প্রচার সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন।

এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হোসেন ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১