বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ ইং ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

ঢাকা থেকে বাসেই যাওয়া যাবে দার্জিলিং সিকিম

আন্তর্জাতিক ডেস্ক :

ঢাকা থেকে বাসেই যাওয়া যাবে দার্জিলিং ও সিকিম। এই প্রথমবার বাসরুটে যাত্রার সুযোগ পাবেন দুই বাংলার পর্যটকরা। আগামী ১২ ডিসেম্বর থেকে ভারত-বাংলাদেশ এই নতুন রুটে বাস চলাচল শুরু হতে চলেছে।

সড়কপথে ঢাকা থেকে শিলিগুড়ির দূরত্ব ৫২০ কিলোমিটার। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব আরও ১২০ কিলোমিটার (প্রায়)। সমদূরত্বে রয়েছে দার্জিলিংও।

ইন্ডিয়া টাইমস এক খবরে জানায়, ১২ ডিসেম্বর বাংলাদেশের সীমানা পেরিয়ে প্রথমে শিলিগুড়ি পৌঁছবে ট্রায়াল বাসগুলি। রাতে সেখানে বিরতির (সম্ভবত বিকল্প ছোট বাসে) পর ১৩ ডিসেম্বর রওনা দেবে দার্জিলিং।

১৪ ডিসেম্বর থেকে পাহাড়ি পথে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছবে বাস। পরদিন গ্যাংকটে কাটিয়ে ১৬ ডিসেম্বর ফের ঢাকার পথে রওনা দেবে। ট্রায়াল-বাসে থাকবেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রকের কর্তারা।

প্রসঙ্গত, ২০১৮ পর্যন্ত সিকিমে যেতে পারতেন না বাংলাদেশি পর্যটকরা। চলতি বছর থেকেই বাংলাদেশি পর্যটকদের জন্য চালু করা হয়েছে গ্যাংটক যাওয়ার সুযোগ। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০