মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিউটি পার্লার-স্পার আড়ালে অন্য ব্যবসা, আটক ৩০

আন্তর্জাতিক ডেস্ক :

পুলিশের কাছে অভিযোগ ছিল, কে বা কারা বিউটি পার্লার ও স্পা ব্যবসার আড়ালে যৌন ব্যবসা চালাচ্ছেন। পরে সেই অভিযোগের ভিত্তিতে পুরুষ-নারী মিলিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে কলকাতার নিউমার্কেট এবং দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট। অভিযানে উদ্ধার করা হয়েছে একাধিক তরুণ-তরুণীকে।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তরুণীরা জানান, কাজের নাম করে বিজ্ঞাপন দিয়ে তাদের ডাকা হয়েছিল। পরে জোর করে যৌন ব্যবসায় যুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার অভিযান চালানো হয় প্রিন্স আনোয়ার শাহ রোডের চার তলার ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটে যৌন ব্যবসা চালানোর অভিযোগ ছিল। সেখানে হানা দিয়ে পুলিশ হাতেনাতে ধরে ব্যবসার ম্যানেজারসহ আটজনকে। উদ্ধার হয়েছেন একাধিক তরুণী। পরে অভিযান চালানো হয় ভবানীপুরের একটি স্পা সেন্টারে। সেখানেও চলছিল যৌন ব্যবসা। সেখান থেকে পুলিশ ম্যানেজার ও দুই দালালসহ ৯ জন ব্যক্তিকে আটক করে।

পুলিশ আরো জানায়, মূলত আর্থিকভাবে অস্বচ্ছল পরিবার থেকে আসা তরুণীদের কাজের জন্য ডাকা হয়। পরে তাদের জোর করে যৌন ব্যবসায় ব্যবহার করা হয়। এই ব্যবসার সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১