নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা শাখার উদ্যোগে শহরের পৌরসভার প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা মানবাধিকার কাউন্সিলের সভাপতি ও পৌর মেয়র আবু তাহের, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা প্রমূখ।