রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

৮০ টাকায় বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ

অর্থ বাণিজ্য ডেস্ক :

বাগাতিপাড়াসহ নাটোরের বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। তাই একদিনের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে পেঁয়াজের দাম। স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসায় কমেছে দাম। তবে এখনও পুরাতন পেঁয়াজ আগের দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা।

বুধবার (১১ ডিসেম্বর) নাটোরের বাজারে প্রথম আসে দেশী নতুন পেঁয়াজ। সকালে শহরের স্টেশন বাজারে নতুন পেঁয়াজ বিক্রি শুরু হয় ১০০ টাকায়। তবে বেলা বাড়ার সাথে কমতে থাকে পেঁয়াজের দাম। দুপুরে নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৮০ টাকা।

নাজমা বেগম নামের এক ভোক্তা জানান, গতকাল তিনি পেঁয়াজ কিনেছেন ২১০ টাকা কেজি। আজ কম দামে পেয়ে ৮০ টাকায় কিনেছেন আরো ১ কেজি।

পেঁয়াজ ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সপ্তাখানেকের মধ্যে দাম স্বাভাবিক হয়ে যাবে।

আরেক ব্যবসায়ী আবদুল ওয়াহাব বলেন, অসময়ের বৃষ্টিতে নাটোরের লালপুরসহ স্থানীয় বেশ কয়েকটি এলাকার পেঁয়াজ নষ্ট হয়েছে। পানি নামার পর সেসব জমিতে নতুন করে পেঁয়াজ লাগানো হয়েছে। সপ্তাহদুয়েক পর বাজারে ওই পেঁয়াজগুলো উঠলে দাম পুরোপুরি মানুষের ক্রয়ক্ষমতায় চলে আসবে।

শাহজাহান আলী নামের আরেক ব্যবসায়ী জানান, তারা বেশি দামে কেনা পেঁয়াজই ২২০ টাকা কেজি দরে বিক্রি করছেন। নতুন পেঁয়াজ বাজারে আসা সাপেক্ষে দাম কমলে তাদেরও লোকসানে পেঁয়াজ বিক্রি করতে হবে।

কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব, বাগাতিপাড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আল আফতাব খান বলেন, পেঁয়াজের অস্বাভাবিক দামে ভোক্তাদের নাভিশ্বাস উঠেছিলো। হুটহাট প্রশাসন বাজার মনিটরিং করলেও তা কোন কাজে আসেনি। এখন নতুন পেঁয়াজে সরবরাহ বাড়লেই ভোক্তাদের স্বস্তি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০