শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

সু চির অধঃপতনে দুঃখ লাগছে : পররাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, গণহত্যার পক্ষে মিয়ানমারের নেত্রী অং সান সুচির সাফাই গাওয়া দুঃখজনক।

তিনি বলেন, আমি নিজে সু চির মুক্তির জন্য আন্দোলন করেছি। যখন তিনি জেলে ছিলেন। এখন তার এই অধঃপতন দেখে আমার খুব দুঃখ লাগছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

দ্য হেগের আন্তর্জাতিক আদালতে বুধবার তার দেশের পক্ষে দাঁড়িয়ে সু চি রাখাইনে রোহিঙ্গাদের ওপর কোনও গণহত্যা সংঘটিত হয়নি বলে দাবি করেছেন। গাম্বিয়া যেসব তথ্য দিয়েছে তা অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আশা করবো তিনি তার ভুল বুঝতে পারবেন এবং মানবতার পক্ষে কথা বলবেন।’

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে তিনি বলেন, ভারতের নাগরিকত্ব বিল পাসের সময় যে বিবৃতি দেয়া হয়েছে সেটি ঠিক না। আমাদের ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত বেশি। আমাদের দেশে অন্য ধর্মের লোক নিপীড়িত নয়। সব ধর্মের লোক এখানে আছেন।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০