সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মোটরসাইকেলে আগুন : ফখরুল-রিজভীসহ আসামি ১৩৫

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত দেড় বছরেরও অধিক সময় ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন সুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মটরসাইকেল পোড়ানোর ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দুইটি মামলা করেছে পুলিশ।

শাহবাগ থানার এসআই ছামসুল রহমান ও এসআই ইদ্রিস আলী বাদী হয়ে বুধবার রাতে মামলা দুটি দায়ের করেছেন।

মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৩৫জনকে আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, একটি মামলায় আসামির সংখ্যা ৭০ জন এবং অন্যটিতে ৬৫ জন।

প্রসঙ্গত, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় ঈদগার দক্ষিণ-পূর্ব কোণে একটি, ঈদগার প্রধান ফটকের সামনে একটি ও বার কাউন্সিলের সামনে মোট তিনটি মটরসাইকেল জ্বলতে দেখা যায়। তবে কারা সেসব মোটরসাইকেলে আগুন দিয়েছে, ওই মোটরসাইকেলের মালিক কারা- সেসব বিষয়ে তখন কোনো তথ্য দিতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) আবুল বাশার বলেন, তিনি জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ছিলেন, আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ জানান, সুপ্রিম কোর্টের মাজার গেট, ঈদগাহ গেট ও পূর্ত ভবনের উল্টো পাশে সুপ্রিম কোর্টের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছিল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930