রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মাঠে বসে নৈর্ব্যক্তিক উত্তরপত্রে নম্বর দিচ্ছে দপ্তরি

আকাশবার্তা ডেস্ক :

নরসিংদীর পলাশ উপজেলায় পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার নৈর্ব্যক্তিক উত্তরপত্রের নম্বর প্রদানে দেখা গেছে অনিয়মের চিত্র।

বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক দিয়ে পরিচালিত শিক্ষার্থীদের রসায়ন বিষয়ের নৈব্যত্তিক উত্তরপত্রের নম্বর দেয়া হচ্ছে ওই বিদ্যালয়ের দপ্তরি দিয়ে। অথচ এটি দেখার দায়িত্ব ছিল বিদ্যালয়টির দায়িত্বরত শিক্ষকদের।

বুধবার বিকালে বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়। বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি) বৈধনাথ বনিক শ্রেণিকক্ষ চলাকালীন সময় প্রকাশ্যে বিদ্যালয়ের মাঠে বসে শিক্ষার্থীদের এসব নৈব্যত্তিক উত্তরপত্রের নম্বর প্রদান করছেন।

এসময় জানাতে চাইলে বৈধনাথ বনিক জানান, তিনি ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার রসায়ন বিষয়ের ২৫ নম্বরের নৈব্যত্তিক উত্তরপত্রের নম্বর প্রদান করেছেন।

এই কাজ তিনি কেন করছেন তা জানতে চাইলে বৈধনাথ বনিক বলেন, কয়েকদিন আগে বিদ্যালয়ের রসায়নের সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন তাকে এসব দেখার জন্য দিয়েছেন। তাই তিনি মাঠে বসে উত্তরপত্র দেখে নম্বর দিচ্ছেন।

এব্যাপারে বিদ্যালয়ের রসায়নের সিনিয়র শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, তিনি দপ্তরিকে খাতা দেখতে দেয়নি। নৈব্যত্তিক খাতাগুলো বিদ্যালয়ের লাইব্রেরিতে ছিল। সেখান থেকে হয়তো সে নিতে পারে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীকে স্কুলে না পেয়ে ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

তবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহম্মদ কবির জানান, শিক্ষার্থীদের পরীক্ষার খাতাপত্র দপ্তরি দিয়ে দেখানোর কোনো এখতিয়ার নেই।

এ ব্যাপারে পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক জানান, দপ্তরি দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষার খাতা দেখানোর বিষয়টি দুঃখজনক। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১