বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

জেলায় শ্রেষ্ঠ রায়পুরের চার শিক্ষক-কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়ন ও গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় রায়পুর উপজেলার চার শিক্ষক-কর্মকর্তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে।

সেরাদের মধ্যে রয়েছেন- শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা সালমা বেগম এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক ছালমা খানম।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৪ ডিসেম্বর উপজেলা পর্যায়ে সেরাদের তথ্য ও রেকর্ডপত্র যাচাই-বাছাই করে জেলা বাছাই কমিটি। পরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান সম্পর্কিত নীতিমালা ও বিধি-বিধান অনুসরণ করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়।

সূত্র জানায়, ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ইং’ জেলা পর্যায়ে চূড়ান্তভাবে মনোনিত শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত রয়েছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। এছাড়াও উপজেলার পূর্ব চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা বেগম জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা এবং দক্ষিণ সোনাপুর চরবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালমা খানম শ্রেষ্ঠ কাব শিক্ষক মনোনিত হয়েছেন।

উল্লেখ্য- জেলা পর্যায়ে ২১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে মনোনিত শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১