শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘মানুষ এখন প্রতিদিনই মুরগি খাচ্ছে’

আকাশবার্তা ডেস্ক :

এক সময় শুধু ঘরে মেহমান এলে মুরগির মাংস খাওয়া হতো, এখন প্রতিদিনই মানুষ মুরগি খাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বৃহস্পতিবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অংশগ্রহণমূলক বহুখাতভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৯-২০ এর উদ্বোধনী কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ আছে চতুর্থ স্থানে। দেশে চাহিদার তুলনায় অধিক মাছ রয়েছে। মানুষের কোনো সঙ্কট হচ্ছে না।

এক সময় আমাদের খাবারের অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই আজকে আমাদের পুষ্টি নিয়ে ভাবতে হচ্ছে। সবার উচিত পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। আমাদের পানি, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন করার জন্য ৫০০ কোটির টাকার প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর, যা আমাদের পাশের রাষ্ট্র ভারত থেকেও বেশি। তাছাড়া এশিয়ার মধ্যে শ্রীলংকা, মালদ্বীপ থেকেও আমাদের গড় আয়ু বেশি। বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে।

সরকার ভবিষ্যৎতে যমুনা নদীর উত্তর দিকে আরেকটি টানেল তৈরি করার পরিকল্পনা করছে বলে জানান তিনি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও বিটিভির উপস্থাপক ফাহমিদা তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. মো. ইখতিয়ার উদ্দিন খন্দকার, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০