সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

টিউলিপের কাছে হেরে গেলেন তারেক জিয়া!

আকাশবার্তা ডেস্ক :

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়ের মধ্যেও বড় জয় পেয়েছেন টিউলিপ সিদ্দিক।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ পেয়েছেন ২৮ হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ দলের জনি লাক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট। এর ফলে টানা তৃতীয়বারের মত এমপি নির্বাচিত হয়েছেন শেখ রেহানার মেয়ে।

এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, টিউলিপ সিদ্দিকিকে হারাতে এবার মরিয়া হয়ে মাঠে নেমেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি টিউলিপের বিরুদ্ধে প্রচারণার অঢেল অর্থও খরচ করেছিলেন। কিন্তু টিউলিপ সিদ্দিকির জনপ্রিয়তার কাছে হেরে গেছেন তারেক জিয়া। সবকিছু ষড়যন্ত্র উপেক্ষা করে ব্রিটিশ পার্লামেন্টে হ্যাট্রিক জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক।

এর ফলে লন্ডনে তারেকের অবস্থান আরো নড়বড়ে হয়ে গেছে। কারণ লন্ডনে আওয়ামী লীগ বা বিএনপি যারাই করুক না কেন যখন কোনো বাঙালি পার্লামেন্ট বা অন্যকোন স্থানীয় নির্বাচনে প্রার্থী হয় তখন দলমত নির্বিশেষে সেই বাঙালির পক্ষে যান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা।

উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রতি ৫ বছর পর সাধারণ নির্বাচন হওয়ার কথা। কিন্তু ব্রেক্সিট নিয়ে জটিলতার কারণে গত পাঁচ বছরেরও কম সময়ে দেশটিতে তিনটি নির্বাচন হলো। ফলে টিউলিপকে তিনটি নির্বাচনে লড়তে হলো।

ব্রিটেনের রয়েল সোসাইটি অব আর্ট‌সের ফেলো টিউলিপ রেজোয়ানা সিদ্দিক ২০১৫ সালে এ আসন থেকে প্রথমবার পার্লামেন্ট সদস্য নির্বা‌চিত হন। ঐ নির্বাচ‌নে ২৩ হাজার ৯৭৭ ভোট পান তিনি।

২০১৭ সালের নির্বাচনে তিনি ৩৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন। এবার তৃতীয়বারের মতো জয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার নির্বাচনী এলাকার সকল ভোটার, সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930