সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আওয়ামীলীগ বানান, ভাইলীগ বানায়েন না : গোলাম ফারুক পিংকু

বিশেষ প্রতিনিধি :

আওয়ামীলীগ বানান, ভাইলীগ বানায়েন না বলে মন্তব্য করেছেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু। এ সময় তিনি আরো বলেন, আগামী জুন মাসের মধ্যেই চন্দ্রগঞ্জে উপজেলার দাবি বাস্তবায়ন হবে। আমি লক্ষ্মীপুরের জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এ দাবি তুলেছি।

সোমবার (১৬ ডিসেম্বর) চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলে গোলাম ফারুক পিংকু। বক্তৃতায় তিনি যারা ভাইলীগ তৈরী করেন, তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।

ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন। সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাসেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ প্রমুখ।

আলোচনা শেষে ঢাকা থেকে আগত ব্যাড সঙ্গীত দলের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930