আকাশবার্তা ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ভিপি নুরুল হকসহ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় এ হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
হামলায় সিফাত নামের এক শিক্ষার্থী আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও আহত হয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের দাবির প্রতিবাদে সংহতি এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, রাজু ভাস্কর্যে সমাবেশের প্রস্তুতি নেয়ার সময়ে হঠাৎ বাধা দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এক পর্যায়ে তারা ডাকসু ভিপি নুরুল হক সমাজসেবা সম্পাদক আখতার হোসনসহ বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক হোসেনসহ অন্যদের উপর হামলা চালায়।
হামলার বিষয়ে নুরুল হক বলেন, দেশের স্বার্থবিরোধী আর কোনো সিদ্ধান্ত নিতে দেব না। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কারণ এই স্বৈরাচার সরকার।