শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ফের বাড়ল স্বর্ণের দাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

স্বর্ণের দাম ফের বেড়েছে। এক মাসের কম সময়ের ব্যবধানে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে বাড়িয়েছে ব্যবসায়ীরা।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।

তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দর বাড়ানো হয়েছে।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

সনাতন পদ্ধতির সোনা পুরনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে তার কোনো মানদণ্ড নেই। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ করে দাম ঠিক করা হয়। তবে রুপার দর অপরিবর্তিত রেয়েছে। আগের ৯৩৩ টাকা ভরিতেই বিক্রি হবে এটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ আউন্স) সবচেয়ে ভালো মানের স্বর্ণ (২২ ক্যারেট) ৫৯ হাজার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ৫৬ হাজার ৮৬২ টাকায়। আর ১৮ ক্যারেট বিক্রি হবে ৫১ হাজার ৮৪৬ টাকা দরে।

বুধবার পর্যন্ত থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকায়। ১৮ ক্যারেটের দর ছিল ৫০ হাজার ৬৮০ টাকা।

সর্বশেষ গত ২৩ নভেম্বর সব ধরনের সোনার দর ভরিতে একই পরিমাণ বাড়ানো হয়েছিল। তার আগে টানা কয়েকবার বাড়ানোর পর ১০ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে কমিয়েছিল বাজুস।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় দাম বাড়ানোর কারণ ব্যাংখ্যা করতে গিয়ে দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে বলেন, আমরা বুলিয়ন (বার) মার্কেটের উপর জিম্মি হয়ে পড়েছি। তাদের কাছ থেকে এখন বেশি দামে বার কিনে অলংকার তৈরি করতে হচ্ছে। সে কারণে বাধ্য হয়েই আমাদের দাম বাড়াতে হচ্ছে।

বিয়ের মৌসুমকে সামনে রেখে সোনার দর বাড়ানো হয়েছে কিনা- এ প্রশ্নের উত্তরে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ব্যবসা খুবই খারাপ। কেনাবেচা নেই। অনেক দোকানে সারা দিনে বিক্রিই হয় না। বিয়ের মৌসুম হলে তো চাহিদা থাকত; কিন্তু সেটা নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০