শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জাতির কাছে ক্ষমা চাইতে মন্ত্রী-সচিবকে আইনি নোটিশ

আকাশবার্তা ডেস্ক :

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্ত করায় দেশ ও জাতির কাছে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় দেশের সকল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে আঘাত হানা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের চরিত্র হননের জন্য দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গেলো রোববার প্রথম দফায় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেই তালিকা প্রকাশের পর দেখা যায় অনেক মুক্তিযোদ্ধার নামও তাতে রয়েছে। এ নিয়ে বিতর্ক তৈরি হয় সারাদেশে।

এরপর তীব্র সমালোচনার মুখে ১৮ ডিসেম্বর রাজাকারের তালিকা স্থগিত করে ওয়েবসাইট থেকে প্রত‌্যাহার করে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১