বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও

আকাশবার্তা ডেস্ক :

প্রচণ্ড শীতে কাতরাচ্ছে ছিন্নমূল ও অসহায় মানুষ। তাদের কষ্ট অনুভব করে গভীর রাতে কম্বল নিয়ে বের হন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। তিনি খুঁজে খুঁজে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

গত বুধবার গভীর রাতে ফতুল্লা রেলস্টেশন ও লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও অসহায় লোকদের খুঁজে খুঁজে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন ইউএনও।

হঠাৎ শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে গভীর রাতে কম্বল নিয়ে রাস্তায় বের হন ইউএনও নাহিদা বারিক।

প্রথমে তিনি ফতুল্লা রেলস্টেশন গিয়ে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে একটি করে কম্বল দেন। এরপর লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় ঘুরে কম্বল বিতরণ করেন।

এসময় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, সদর উপজেলার হিসাব সহকারী মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও নাহিদা বারিক বলেন, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে একটা করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে আমি মনে করি। যে কারণে প্রচণ্ড শীতেও আমি ঘরে বসে থাকতে পারিনি, কম্বল নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০