মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মোদির হোঁচট : ভেঙে ফেলা হচ্ছে সেই সিঁড়ি!

আন্তর্জাতিক ডেস্ক : 

চলমান একটি প্রকল্প দেখতে গিয়ে সিঁড়িতে উঠার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।

তবে যেই সিঁড়িতে তিনি হোঁচট খেয়েছিলেন তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কানপুর প্রশাসন। মূলত সংস্কারের কারণে এটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) কানপুরে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের গঙ্গা পরিচ্ছন্নের কাজ পরিদর্শনে যান মোদি। সে সময় ‘অটল ঘাট’-এর সিঁড়িতে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান।

এর পরপরই নিজেকে ‘ফিট’ দাবি করা মোদির এমন হোঁচট খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে কেউ কেউ ট্রলও করেছেন।

কানপুরের বিভাগীয় কমিশনার সুধির এম বোবদে বলেন, সিঁড়ির একটি ধাপ উচ্চতার তুলনায় অসম। অন্য সিঁড়ির সঙ্গে সারিবদ্ধ করার জন্য এটি ভেঙে পুনর্গঠন করা হবে।

এদিকে এ ঘটনার সমালোচনা করে ভারতের ছাত্রনেতা কানহাইইয়া কুমার এক সাক্ষাৎকারে বলেন, বিজেপি সরকার সবকিছুর বিপক্ষে প্রতিশোধ নেয়ার মুডে রয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, যে প্রধানমন্ত্রী একটা সিঁড়ির সঙ্গে প্রতিশোধ নিতে পারেন, তিনি বিরোধী জনগণের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না, তা কী করে হয়!

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১