রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ৩টি ইউপির ১১টি কেন্দ্রে উপ-নির্বাচন চলছে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের ১১টি কেন্দ্রে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। নারী পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ উল্যা হজ্ব পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এছাড়া কাঞ্চনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এবং সদর উপজেলার শাকচরের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মারা যাওয়ায় এ দুই ওয়ার্ডের সদস্য পদসহ মোট ১১টি কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

লামচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মাহেনারা পারভীন নৌকা প্রতীক ও বিএনপি সমর্থিত ফেরদৌসী সুলতানা ধানেরশীষ প্রতীকসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৭ হাজার ৮৭ জন। অন্য দুটি ভোট কেন্দ্রে ভোটার রয়েছে ৩ হাজার ১৬৩ জন।

এদিকে সবকয়টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে র‌্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থানসহ টহলেও রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০