শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নুরের বাবার কয়েকটি প্রশ্ন

আকাশবার্তা ডেস্ক :

ছেলে ভিপি নুরকে দেখতে এসে কয়েকটি প্রশ্ন ছুঁড়েছেন তার বাবা ইদ্রিস হাওলাদার। প্রথম প্রশ্নে তিনি বলেন, আমরা কি বাংলাদেশের নাগরিক না? তা হলে আমাদের ওপর কেন এই ধরণের হামলা? কেন আমাদের নিয়ে অনধিকার চর্চা করা হয়?

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে দেখতে এসে এমন প্রশ্ন করেন তিনি।

সাংবাদিকদের সামনে ভিপি নুরের বাবা বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি এর ন্যায়বিচার চাই। যাতে করে বাংলার মাটিতে আর এ রকম কোনো ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, আমার ছেলে বাংলাদেশের নাগরিক। ভোটেই সে ভিপি হয়েছে। তবু তার ওপর বাবরার হামলা হয় কেন? তাকে নিপীড়ন-নির্যাতন করা হয় কেন? এই তো পাঁচ-ছয় দিন আগেও তার ওপর নির্যাতন চালিয়ে আঙুল ভেঙে দিয়েছে। এরই মধ্যে তার ওপর তিনবার হামলা করা হয়েছে।

ইদ্রিস হাওলাদার বলেন, বাংলাদেশের ছাত্র সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ পদ ডাকসু ভিপি। আমি বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি– তিনি যেন এর সঠিক বিচার করেন।

ভিপি নুরের দ্রুত সুস্থতা কামনা চেয়ে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন বাবা ইদ্রিস হাওলাদার।

প্রসঙ্গত, রোববার বেলা ১টার দিকে ডাকসু ভবনে গিয়ে ভিপির কক্ষ এবং ডাকসু ভবনে তাণ্ডব চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের লোকজন। এ সময় নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন ডাকসু ভিপি। এই ঘটনায় ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১