সোমবার ১৬ই মার্চ, ২০২৬ ইং ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আতিকুল, তাপস ও হাজী সেলিমের মনোনয়ন সংগ্রহ

আকাশবার্তা ডেস্ক :

ঢাকার দুই সিটি নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু হয়েছে। বুধবার উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলামসহ চার নেতা।

মনোনয়নপত্র সংগ্রহ করা বাকি তিনজন হলেন, ঢাকা ১০ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক।

তবে এখন পর্যন্ত দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা তিনটায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য মনোনয়নপত্র তুলেছেন আতিকুল ইসলাম এবং দক্ষিণে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছেন শেখ ফজলে নুর তাপন ও হাজী মোহাম্মদ সেলিম।

আজ থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত। ২৫ হাজার টাকায় মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর, বাছাই ২ জানুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।

গত রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১