শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘বিলবোর্ড দিয়ে শহর নষ্ট করলে জরিমানা হবে’

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে অনেক বিলবোর্ড পোস্টার দেখা যায়। পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি একটুখানি, জাতির পিতার ছবি আরও ছোট, আর নিজের ছবি পুরোটা।

তিনি বলেন, মানুষের মন জয় না করে বিলবোর্ড-পোস্টার দিয়ে নেতা হওয়া যাবে না। বিলবোর্ড দিয়ে শহর নষ্ট করলে জরিমানা হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বাড্ডায় ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সদ্য নির্বাচিত আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, বিপ্লব বড়ুয়ার মতো একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান তরুণকে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলের দপ্তর সম্পাদক করা হয়েছে। মাত্র ৪৬ বছর বয়সেই এত সম্মানীয় পদে আসীন হয়েছেন তিনি। অথচ তিনি রাস্তায় রাস্তায় পোস্টার দেননি, বিলবোর্ড বসাননি। শহরের সৌন্দর্য নষ্ট করেননি। তুবও পদ পেয়েছেন।

অনুষ্ঠানে বিপ্লব বড়ুয়া বলেন, আজ যত উন্নয়ন দেখি, যত রাস্তাঘাট, মেট্রোরেল দেখবেন সব আওয়ামী লীগ সরকারের অবদান। দেশের সব মানুষ, বৈষম্যহীনভাবে, সমান অধিকার নিয়ে সবসুবিধা পায় সেদিকে নজর রাখে বাংলাদেশ আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ ও সবশেষ কাউন্সিলে দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে এ সংবর্ধনা দেয় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০