সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

গুগল অনুসন্ধানে শীর্ষে জামালপুরের সাবেক ডিসি

আকাশবার্তা ডেস্ক :

২০১৯ সালে গুগলে বাংলাদেশের মানুষ বেশি খুঁজেছে বা তাদের কাছে আলোচিত ছিল খেলা-সংক্রান্ত সবকিছু। এর মাঝে জায়গা করে নিয়েছেন জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীর।

২২ আগস্ট জামালপুরের তৎকালীন ডিসি আহমেদ কবীর ও তার অফিস সহায়কের সঙ্গে ঘনিষ্ঠতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট ডিসিকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

২০১৯ সালে সার্চ জায়ান্ট গুগল ট্রেন্ডসে বাংলাদেশে শীর্ষদের মধ্যে রয়েছে জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীর।

যদিও সার্চ ট্রেন্ড তাদের ক্যাটাগরিতে ‘সার্চেস’, ‘পিপল’ ‘নিউজ’ ‘অভিনেতা’, ‘খেলোয়াড়’, ‘টিভি শো’সহ আরো অনেক ক্যাটাগরি রয়েছে।

তবে ২০১৯ সালের বাংলাদেশের সার্চ ট্রেন্ড বা সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই তালিকাটি ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’—এই তিনটি ক্যাটাগরিতে প্রকাশ করেছে গুগল।

গুগলের ‘সার্চ ট্রেন্ড’ বলছে, ২০১৯ সালে বাংলাদেশ থেকে গুগলে ‘নিউজ’ বিভাগে সার্চে শীর্ষ ৫টি বিষয় হলো— শিক্ষা বোর্ডের ফলাফল, সাইক্লোন ফনি, সাইক্লোন বুলবুল, ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং জামালপুরের ডিসি। সাধারণ ‘সার্চ’ বিভাগে প্রথম চারটি হলো ক্রিকেট বিষয়ক এবং পঞ্চমটি কোপা আমেরিকা।

গুগলের ‘সার্চ ট্রেন্ড’ অনুযায়ী ২০১৯ সালে বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশিবার সার্চ বা খোঁজা হয়েছে ‘পিপল’ ক্যাটাগরিতে এমন ব্যক্তিদের মধ্যে প্রথম তিনটি নামই ক্রিকেটারের। তারা হলেন—সাকিব আল হাসান, মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন।

চতুর্থ নম্বরে আছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান।

পাঁচে আছেন ‘শামজ ভাই’ নামক গায়ক। বিশ্বে এ বছর ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেছেন- রাগবি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ইজ এরিয়া ৫১, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, গেম অব থ্রোনস।

উল্লেখ্য, গুগলে সারা বছরের অনুসন্ধানের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১