সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ১৫’শ শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে নতুন বছরের ১ম দিন রোববার উৎসব আয়োজনের মধ্য দিয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
এ বছর জেলার প্রায় ১৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বমোট ৪ লাখ ৯৭ হাজার ৯৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৪২ লাখ ৫৬ হাজার ৩৪৮টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলে জানা যায়।
এ উপলক্ষে সকাল ১০টায় শহরের দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। পরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও সাংসদ এবং কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে পৌর মেয়র আবু তাহের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এ দিকে প্রাক প্রাথমিক স্তরে  ২ লাখ ৪৭ হাজার ৮৭০ জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ১১ লাখ ৭০ হাজার ৭২০টি বই। কিন্তু এ পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ৬শ’ বই হাতে পেয়েছেন বলে জানালেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31