সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

থানায় মামলা করতে কোনো টাকা লাগেনা

নিজস্ব প্রতিবেদক :

থানায় মামলা বা জিডি করতে কোনো টাকা লাগেনা, কেউ টাকা চাইলে সাথে সাথে আমাকে জানাবেন। চন্দ্রগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই। সকল অপরাধের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানা পুলিশের জিরো টলারেন্স অবস্থান প্রদর্শন করা হবে। বৃহস্পতিবার রাত ৯টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন। তিনি আরো বলেন, থানায় সেবা প্রত্যাশীদের জন্য সেবাপ্রাপ্তি সুনিশ্চিত করা হয়েছে। কোনো সেবাপ্রত্যাশী থানায় এসে সেবা না পেলে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাবুল ও চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুর রহিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. সহিদুল ইসলাম ও কামালুর রহিম সমর, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন আপ্র প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে নবাগত দুই ওসিকে ফুল দিয়ে বরণ করেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930