নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে পৌরসভার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে শহরের তমিজ মার্কেটের সামনে প্রায় ৩ হাজার শীতার্তর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের, পৌরসভার সচিব মো. আলাউদ্দিন, প্রকৌশলী শামসুল ইসলাম, প্যানেল মেয়র উত্তম দত্ত, কাউন্সিলর আবুল খায়ের।