রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিশ্চিত বাংলাদেশে আসছেন ম্যারাডোনা!

স্পোর্টস ডেস্ক :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন।

জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আসছেন ম্যারাডোনা। তবে তিনি ঠিক কবে বাংলাদেশে আসবেন সে বিষয়টি স্পষ্ট করে জানাননি বাফুফে সভাপতি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’র এবারের আসর উৎসর্গ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। ২০২০ সালের জানুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশসহ মোট ছয়টি দেশ।

বাফুফে ভবনে জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সময় দিতে পারবেন তখনই ম্যারাডোনা আসবেন বাংলাদেশে।

গেল আসরের মতো এবারও বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের স্বত্ব কিনে নিয়েছে কে-স্পোর্টস। টুর্নামেন্ট আয়োজনের সার্বিক খরচ বহন করবে কে স্পোর্টস। ‘গেটমানি’ পেয়ে বরং লাভের মুখ দেখতে পারে ফুটবল ফেডারেশন।

শেষ পর্যন্ত ছয় জাতি নিয়ে আয়োজিত হবে এবারের টুর্নামেন্ট। ৪ জানুয়ারি হবে ড্রয়ের অনুষ্ঠান। সেদিনই আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করা হবে। তবে আপাতত বাংলাদেশ ছাড়া বাকি পাঁচ দলকে চূড়ান্ত করেছে বাফুফে।

দলগুলো হলো- লাওস, শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া, কিরগিজস্তান ও কম্বোডিয়া।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১