শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দেশের যাবতীয় পণ্যের অন্যতম প্রধান প্রদর্শনী ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আজ থেকে শুরু হলো। পরিবেশ সুশৃঙ্খল রাখতে এবারের মেলায় গতবারের তুলনায় ১৪৭টি স্টল কমিয়ে ৪৮৩টি নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (১ জানুয়ারি) সকালে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, ইপিবির ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিনসহ বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির ঊর্ধ্বতন কর্মকতারা।

এ বছর ইলেক্ট্রনিক্স, ফার্নিচার, খাদ্যপণ্য, গৃহস্থালী পণ্য, পোশাক, প্রসাধনী, চামড়াজাত পণ্য, পাটপণ্য নিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। এবার বিশ্বের ২৩টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। মেলায় পণ্যের গুণগত মান রক্ষাসহ খাবারের দাম নিয়ন্ত্রণে মনিটরিং করা হবে বলেও জানানো হয়েছে।

মেলায় এবার পূর্ণ বয়স্কদের জন্য প্রবেশ মূল্য ৪০ টাকা ও অপ্রাপ্তদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে মাসব্যাপী চলা এ মেলা তদারকিতে বরাবরের মতো খোলা হয়েছে মেলা সচিবালয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১