শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর সতর্কবার্তা

আকাশবার্তা ডেস্ক :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমার অনুরোধ থাকবে কোনো শিক্ষা-প্রতিষ্ঠানের দাবি-দাওয়া থাকলে সেগুলো আমাদের (শিক্ষা মন্ত্রণালয়) জানাতে হবে। দাবিগুলো যদি যুক্তিযুক্ত হয়, তাহলে আমরা দেখবো। শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করা যাবে না।

বুধবার সকাল ১১টার দিকে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের সময় কোনো দাবির জন্য আন্দোলন করতে হয় না। কারণ শিক্ষাকে তিনি সর্বাধিক গুরুত্ব দেন।

তিনি বলেন, মানসম্মত শিক্ষার জন্য বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছি। আমরা আমাদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করছি যাতে শিক্ষার্থীর পরীক্ষার চাপ কমানো যায় এবং শিক্ষাকে আনন্দময় করে তোলা যায়। শুধু জিপিএ ফাইভের পেছনে যাব না। আমি পড়বো আমি শিখবো আমি চেষ্টা করব। জিপিএ-ফাইভ ছাড়া আর কোন কাজ করবো না, কোনো কর্মকাণ্ডে অংশ নেব না এরকম করা যাবে না। পরিপূর্ণ মানুষ হওয়ার ক্ষেত্রে কাজ করতে হবে।

ডা. দীপু মনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিষয়টি এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বোর্ডের (ইউজিসি) কাছে আছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। দেখা শেষে আমাদের কাছে তথ্য এলে তারপর আমরা দেখবো কী করা যায়। এ সময় শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমাতে মূল্যায়ন পদ্ধতি বদলানো হচ্ছে বলে জানান তিনি।

বই উৎসবে উপস্থিত ছিলেন শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ প্রমুখ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বই বিতরণ করছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০