বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কাল থেকে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে!

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা ও ময়মনসিংহ ছাড়া গতকাল বুধবার রাতে সর্বত্রই বৃষ্টি হয়েছে। আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) থেকে আগামী তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। তখন থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে। বৃষ্টি হওয়ার পর ৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে। জানালেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। 

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। শামসুদ্দিন আহমেদ জানান, জানুয়ারিতে দুটি শৈত্যপ্রবাহ হবে। ৩, ৪ ও ৫ জানুয়ারি বৃষ্টি হবে। এর পরেই শীত নামবে। ১০ তারিখ পর্যন্ত মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকবে। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে।

জানুয়ারির শেষে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। তিনি আরও জানান, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, সুনামগঞ্জ, রাঙামাটির বাঘাইছড়ি এলাকা মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহের আওতায় পড়বে। দেশের দক্ষিণাঞ্চলে মধ্যম ধরনের শীত থাকবে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের সর্বত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অফিস জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, যশোরে ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, রাজশাহীতে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, ঈশ্বরদীতে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস, সাতক্ষীরায় ১০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস ও কুমারখালীতে ১০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১