শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বৃষ্টি থামলেই ফের হাড় কাঁপানো শীত!

আকাশবার্তা ডেস্ক :

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে বৃষ্টি থামলেই শুরু হবে হাড় কাঁপানো শীত। তাদের হিসেবে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে। রাজধানীতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে রাজধানীসহ প্রায় সারাদেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আগামী ৫ জানুযায়ি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে গেলে এ মাসে শীতের তীব্রতা বাড়বে। এদিকে আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ জানিয়েছেন, বৃষ্টির পর থেকে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসবে। আকাশ মেঘলা থাকায় এখন তাপমাত্রা বেশিই আছে। তবে মেঘলাভাব কেটে গেলে তাপমাত্রা কমে যাবে। এর ফলে গত ডিসেম্বরের চেয়ে এ মাসে শীতের তীব্রতা বাড়তে পারে।

এদিকে সর্বোত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছেন দেশের সর্ব-উত্তরের জনপদের বাসিন্দারা। হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হিমালয়ের খুব কাছাকাছি জেলা হওয়ায় পঞ্চগড়ে উত্তর-পশ্চিম দিক থেকে হিমবায়ু প্রবেশ করায় তাপমাত্রা ক্রমাগত কমে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়, ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ১৯ দশমিক ৪, সিলেটে ১৬, রাজশাহীতে ১৪ দশমিক ৫, রংপুরে ১৫ দশমিক ৪, খুলনায় ১৫ দশমিক ৩ এবং বরিশালে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১