শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

র‌্যাগিংয়ের অভিযোগে জাবির ১১ শিক্ষার্থীকে বহিষ্কার

ক্যাম্পাস প্রতিবেদক, জাবি :

র‌্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়া র‌্যাগিংয়ের শিকার হওয়া সত্ত্বেও তথ্য গোপন করার অপরাধে ১৬ শিক্ষার্থীকে সতর্কীকরণ নোটিশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সিন্ডিকেটের একটি সূত্র জানিয়েছে, র‌্যাগিংয়ের প্রকৃত ঘটনা কৌশলে এড়িয়ে যাওয়ায় প্রথম বর্ষের (৪৮তম আবর্তন) কয়েকজন শিক্ষার্থীকে সতর্কীকরণ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা হলেন- শহীদ সালাম বরকত হলের হারুন-অর-রশিদ ও মুহাম্মদ মাহাবুবুল আলম, মাওলানা ভাসানী হলের মো. রাইসুল ইসলাম রাজু, তাওসিফ আব্দুল্লাহ, সালগ্না রিমা, জাকির হোসেন জীবন ও মো. মাহবুবুল আলম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের এনামুল হক তামিম, বেগম খালেদা জিয়া হলের সায়মা লিমা ও ফারিহা বিনতে হক। তারা সবাই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘গত বছরের ১৫ এপ্রিল ওই বিভাগের ৪৮তম ব্যাচের এক শিক্ষার্থীকে র‌্যাগিং করার অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। এরপর তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই পদক্ষেপ নেয়।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০