রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আলকাতরার দোকানে মিলল টিসিবির ৩শ’ বস্তা পেঁয়াজ

আকাশবার্তা ডেস্ক :

হবিগঞ্জ শহরে একটি আলকাতরার দোকান থেকে টিসিবি আমদানি করা ৩০০ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়েছে। জব্দকৃত পেঁয়াজ মিশর এবং চায়না থেকে আমদানি করা হয়েছে।

শুক্রবার ( ৩ জানুয়ারি) বিকেলে চৌধুরী বাজারে এসব পেঁয়াজ নিলামে বিক্রি করা হয়ছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

জানা গেছে, শহরের চৌধুরী বাজার এলাকার ঝুমুর রায় টিসিবির ডিলার। তিনি তার কাকাত ভাই জনি রায়ের মালিকানাধীন সততা এন্টারপ্রাইজ নামক আলকাতরার দোকানে পেঁয়াজ মজুত রেখে গোপনে বেশি মূল্যে বিক্রি করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত ৩০০ বস্তা পেঁয়াজ জব্দ করে।

মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, টিসিবির পেঁয়াজ অবৈধভাবে বিক্রির অপরাধে সততা স্টোর সিলগালা এবং ৩০০ বস্তায় প্রায় সাড়ে সাত হাজার কেজি পেঁয়াজ ও ৯০ টিন আলকাতরা জব্দ করা হয়েছে। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে শতাধিক সাধারণ ক্রেতা ওই ব্যবসা প্রতিষ্ঠানে ভীড় করেন। মাওলানা শেখ মোহাম্মদ খায়রুদ্দিন নামে এক ক্রেতা বলেন, সরকার সাধারণ মানুষের জন্য ডিলার নিয়োগ করে পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি করছে। এসব পেঁয়াজ কালোবাজারে বিক্রি করা অত্যন্ত দুঃখজনক। এই অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০