শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সব শেষ মাহির!

বিনোদন ডেস্ক :

ঢাকায় সিনেমার হিট নায়িকা মাহিয়া মাহি। একসময় তার নামেই চলেছে ছবি। বিশেষ করে মাহির অভিনীত ‘অগ্নি’ সিনেমায় ছিল না তেমন কোন তারকা। তারপরেও মাহিকে দেখে ব্যবসাসফল হয়েছে ছবিটি।

এদিকে, তার একটি খবরে হতাশ মাহি ভক্তরা। খবরটি হল, বহুদিন ধরে স্বামীর দেয়া ফ্ল্যাটে আলাদা থাকছেন মাহি। জানা গেছে, প্রায় এক বছর ধরে মাহির স্বামী অপু থাকছেন তার জন্মভূমি সিলেটে। আর নিজের বন্ধুদের নিয়ে ঢাকায় থাকছেন মাহিয়া মাহি।

ফেসবুকে নায়িকার লাইফস্টাইল ও আরও কিছু পরিবর্তন দেখে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনের ইতি টানার পথেই হাঁটছেন এ নায়িকা। তাছাড়া মাহির বর্তমান অবস্থান তুলে ধরতে গিয়ে অনেক গণমাধ্যমও একই খবর ছাপিয়ে আসছে বহুদিন ধরে। যেখানে বলা হচ্ছিল, মাহিয়া মাহির সংসারে ভাঙনের সুর।

মাহি

এতদিন মাহির সংসারের অবস্থান নিয়ে দ্বিমত থাকলেও সম্প্রতি নতুন জট খুলেছে কিছুটা। যেখানে নায়িকা নিজেই জানিয়েছেন সুখে নেই তিনি। বুধবার (১ জানুয়ারি) দেয়া এক স্ট্যাটাসে মাহি লিখেন, ‘১৯৯৩-২০১৯ পর্যন্ত আমার প্রথম realisation আমার জীবনে এখনো কোনো প্রথম ভালোবাসা/ সত্যিকারের ভালোবাসা আসেনি।’

ব্যাস! মাহির এই স্ট্যাটাসটি তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকে অনেকের ধারণা, সত্যিই সব শেষ হয়ে গেছে মাহির।

অবশ্য এই বিষয়ে এখনো সরাসরি জানাতে নারাজ মাহিয়া মাহি। তিনি তার সংসার ও বর্তমান অবস্থান নিয়ে কোন গণমাধ্যম ও ফেসবুক স্ট্যাটাসে কোন কিছুই পরিস্কার করেননি। এই বিষয়ে শুক্রবার আরেকটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। যেখানে লিখেছেন, আমরা আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ্।

যদিও এই ধরণের স্ট্যাটাস আগেও দিয়েছেন মাহি। তবুও সংসার আসলে করছেন নাকি ভেঙেছে তা এখনো পরিস্কার নয়। তবে এটা সত্যি, গত একটা বছর ধরে নায়িকা মাহি তার স্বামীকে জড়িয়ে কোন ছবি বা কোন স্ট্যাটাস ফেসবুকে দিচ্ছেন না। এরপর থেকে ভক্তরাও ধরে নিয়েছে সব শেষ মাহির।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০