মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘সোলাইমানিকে মেরে বিরাট ভুল করেছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।

রোববার (৬ জানুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানীর সঙ্গে এক ফোনালাপে জেনারেল সোলাইমানির মৃত্যুতে ব্যক্তিগতভাবে মর্মাহত হওয়ার কথা জানিয়ে শোক প্রকাশ করেন।

এরদোয়ান বলেন, সোলাইমানিকে হত্যা যুক্তরাষ্ট্রের জন্য বিরাট ভুল। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হবে। ইরাকে জেনারেল সোলাইমানির জানাজার দৃশ্য আমি দেখেছি। এতে যোগ দেয়া জনস্রোত ইরাকেও তার অধিক জনপ্রিয়তার সাক্ষ্য দেয়।

তিনি আরো বলেন, শহীদ সোলাইমানির মৃত্যুতে আমি ব্যথা অনুভব করছি। একইসঙ্গে ইরানের জনগণ, প্রধান ধর্মীয় নেতা এবং প্রেসিডেন্টের ক্ষোভ ও শোক অনুমান করছি।

এসময় জেনারেল সোলাইমানির মৃত্যুকে ‘শাহাদাত’ আখ্যা দেন তিনি। এছাড়াও সোলাইমানির আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন এরদোয়ান।

এছাড়াও যেকোনো পরিস্থিতিতেই আঙ্কারা তেহরানের পাশে রয়েছে বলে রুহানীকে আশ্বস্ত করেন এরদোয়ান। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১