রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ঝোপের মধ্যে পাওয়া গেলো ধর্ষণের শিকার ছাত্রীর বই, ঘড়ি, ইনহেলার

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার আলামত সংগ্রহ করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তারা কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে ঝোপের মধ্যে ধর্ষণের শিকার ছাত্রীর বই, ঘড়ি, চাবির রিং, ইনহেলারসহ কিছু সামগ্রী পেয়েছে। এমনকি সেখানে পুরুষের এক জোড়া স্যান্ডেলও পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ওই ঝোপের মধ্য থেকে এসব আলামত উদ্ধার করে র‍্যাব-ডিবি।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ান বিন কাশেম বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় র‍্যাব ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আপাতত তদন্তের স্বার্থে বেশিকিছু বলছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্ত কর্মকর্তা বলেন, ঝোপের মধ্য থেকে ওই ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের বই, বিভাগের প্রসপেক্টাস, চাবির রিং, একটি কালো গ্যাবার্ডিনের প্যান্ট, স্যানিটারি ন্যাপকিন, একজোড়া স্যান্ডেল (পুরুষের), ঘড়ি, ইনহেলার ও স্পাইরাল মেশিন উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও পর্যবেক্ষণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১